‘সফল শিক্ষক ও অভিভাবক হবেন কীভাবে?’ বইটিতে কুরআন-হাদিস ও আধুনিক শিশু মনস্তত্ত্বের আলোকে ভালোবাসা ও কোমল শাসনের মাধ্যমে শিশুদের নৈতিকতা ও জীবনদক্ষতায় গড়ে তোলার কার্যকর দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এই দুই বই একসাথে আপনার স্কুলের ভিতর আর বাহির—দুই দিকই ঠিক করবে, ইনশাআল্লাহ

















১. শিক্ষা-প্রতিষ্ঠান পরিচালনা ১
একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা, পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো নিয়ে সাজানো। প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর দিকনির্দেশনা দেবে।
২. শিক্ষা-প্রতিষ্ঠান পরিচালনা – ২
প্রতিষ্ঠান পরিচালনার আরও গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক দিক—নেতৃত্ব, ম্যানেজমেন্ট, স্টাফ নিয়ন্ত্রণ, হিসাব-নিকাশ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা। একটি প্রতিষ্ঠানকে আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়ক একটি গাইড।
৩. ইসলামিক স্কুল কারিকুলাম ভাবনা
একটি আধুনিক ও যুগোপযোগী ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কারিকুলাম কীভাবে তৈরি ও সাজানো যায়—তার বাস্তবভিত্তিক দিকনির্দেশনা। শিক্ষার মান ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি কার্যকর কারিকুলাম তৈরিতে সহায়ক।
৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা কৌশল
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচিতি ও ব্র্যান্ড ভ্যালু তৈরি থেকে শুরু করে কার্যকর প্রচারণার কৌশল—সবকিছুর ব্যবহারিক দিকনির্দেশনা। লিফলেট-পোস্টারের প্রচলিত প্রচারণার বাইরে কনটেন্ট ও আধুনিক মার্কেটিংয়ের মাধ্যমে অভিভাবকদের কাছে প্রতিষ্ঠানের বার্তা পৌঁছানোর কৌশল তুলে ধরা হয়েছে।
৫. সফল শিক্ষক ও অভিভাবক হবেন কীভাবে?
‘সফল শিক্ষক ও অভিভাবক হবেন কীভাবে?’ বইটিতে কুরআন-হাদিস ও আধুনিক শিশু মনস্তত্ত্বের আলোকে ভালোবাসা ও কোমল শাসনের মাধ্যমে শিশুদের নৈতিকতা ও জীবনদক্ষতায় গড়ে তোলার কার্যকর দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাগবেষক, শিক্ষা উদ্যোক্তা, শিক্ষক প্রশিক্ষক ও লেখক ফাওজুল কাবীর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষার পর ঐতিহ্যবাহী জুম্মাপাড়া মাদ্রাসা (রংপুর) থেকে সাফল্যের সাথে হিফজুল কুরআন এবং আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার অধীনে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) থেকে ব্যাচেলর অব এডুকেশন (বি.এড.) ও মাস্টার্স অব এডুকেশন (এম.এড.) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে কামিল ডিগ্রি অর্জন করেন।
নানামুখী শিক্ষাধারার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি প্রতিষ্ঠান পরিচালনা, কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন, নতুন প্রতিষ্ঠান গঠনে পরামর্শদান এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছেন। পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সারা দেশে প্রশিক্ষণ পরিচালনা করছেন।
তার রচিত ও আলোচিত বইয়ের মধ্যে রয়েছে ‘শিক্ষাবিজ্ঞানের আলোকে সহজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা-০১,২’, ৫ খণ্ডের ‘Learning English Series’ (যার বেশ কয়েকটি খণ্ড ইতোমধ্যে প্রকাশিত ও সমাদৃত হয়েছে) এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের বেশ কিছু জনপ্রিয় পাঠ্যবই। শিক্ষাকে ডিজিটাল মাধ্যমে সহজলভ্য করতে তিনি ‘পেডাসার্চ’ (pedasearch.com) নামক প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন। তিনি সার্বক্ষণিক শিক্ষা গবেষণা ও উদ্ভাবনী শিক্ষা ভাবনার সাথে নিজেকে যুক্ত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
নাসিফ মুহাম্মাদ। জন্ম ১৯৯৫ সালের ১৭ই জুলাই।
বর্তমানে তিনি শায়েখ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে একজন সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন ।
নাসিফ মুহাম্মাদ মূলত একজন সমস্যা সমাধানকারী। কঠিন সব তাত্ত্বিক কথার চেয়ে তিনি কাজে বিশ্বাসী।
তিনি বিশ্বাস করেন, সময়ের সাথে না বদলালে টিকে থাকা অসম্ভব। তাই তিনি লেখেন সোজাসাপ্টা এবং আধুনিক ভাষায়। এই বইটি তার বাস্তব অভিজ্ঞতা এবং গবেষণারই নির্যাস, যা পড়ে একজন শিক্ষা উদ্যোক্তা তার প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।
মাওলানা এইচ. এম. রায়হানুল কাবির একজন শিক্ষক প্রশিক্ষক, আন্তর্জাতিক সনদপ্রাপ্ত প্যারেন্টিং কোচ, শিক্ষা প্রতিষ্ঠান পরামর্শক ও আল মাহির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক।
১৯৮৭ সালে পঞ্চগড় জেলার গোয়ালপাড়া গ্রামে তাঁর জন্ম। শৈশব কেটেছে প্রাণবন্ত ও দুরন্ত স্বভাবে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় গোপনে যাত্রাপালায় অংশ নিলে বাবা তাঁকে মাদরাসার মক্তবে ভর্তি করে দেন, আর সেখান থেকেই শুরু হয় তাঁর মাদরাসাজীবন। পরবর্তীতে কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি দেশ-বিদেশে শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও প্যারেন্টিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। শিক্ষার্থী জীবন থেকেই কিন্ডারগার্টেন, মাদরাসা ও কোচিং সেন্টারে পাঠদান করে শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে বেছে নেন।
২০১৭ সাল থেকে আনন্দময় ও নববী ﷺ পাঠদান কৌশল নিয়ে তিনি শিক্ষক প্রশিক্ষণের কাজ করছেন। এ পর্যন্ত ৩৮০+ প্রতিষ্ঠানের ৫,০০০+ শিক্ষক ও ১০,০০০+ অভিভাবককে প্রশিক্ষণ দিয়েছেন এবং অসংখ্য প্রতিষ্ঠানকে পরিচালনা বিষয়ে পরামর্শ সেবা দিয়েছেন।
তাঁর স্বপ্ন, সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে এক লক্ষ শিক্ষক ও পরিচালককে দক্ষ করে তোলা, যাঁদের হাত ধরে আগামী পৃথিবী পাবে একদল যোগ্য ও নৈতিক মানুষ।
সফল শিক্ষক ও অভিভাবক হবেন কীভাবে? তাঁর প্রথম বই। দ্বিতীয় বই ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিক্রেটস-এর পাণ্ডুলিপির কাজ শেষ পর্যায়ে।
১/ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ১৩৬ পৃষ্ঠা।
২/ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা- ২- ২৫৬ পৃষ্ঠা।
৩.শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা কৌশল ২১৬ পৃষ্ঠা।
৪/ ইসলামিক স্কুলের কারিকুলাম ভাবনা ১৭৬ পৃষ্ঠা।
৫/ সফল শিক্ষক ও অভিভাবক হবেন কীভাবে? ২৮৮ পৃষ্ঠা।
বইগুলোর মুদ্রণে উন্নত মানের অফ হোয়াইট ক্রিম কালারের কাগজ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বাঁধাইয়ের সাথে সাথে হার্ড বোর্ডের উপর ডাবল লেয়ার জ্যাকেট কভার ব্যবহৃত হয়েছে।
কওমি মার্কেট, নিচ তলা ২১ নং শপ, ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০।
01768864428
না, একটাকাও পেমেন্ট করতে হবে না। সরাসরি ডেলিভারি ম্যানের হাত থেকে বইটি সংগ্রহ করার পরই মূল্য পরিশোধ করবেন।
তবে অনুরোধ থাকবে নিশ্চিত হয়েই বইটি অর্ডার করবেন। অর্ডারের পর ডেলিভারি চলে গেলে ফিরিয়ে দিলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়।
ঢাকার ভেতরে হলে ১-২ দিন এবং ঢাকার বাইরে হলে ২-৩ দিন সময় লাগতে পারে, যদি আকস্মিক কোনো সমস্যা না হয়।